চলছে শীতকাল। এ সময়ে বাহারি খাবারদাবারের চাপে বেড়ে যায় রক্তের শর্করার মাত্রা। এই সময়ে ডায়াবেটিকস রোগীদের সাবধানে থাকা জরুরি। কেবল ওষুধ নয়, এর পাশাপাশি ডায়াবেটিস যেন বিপদসীমা পার না করে সেজন্য রুটিন মেনে খাওয়াদাওয়া করতে হবে।
শিরোনাম
- সার আমদানিতে ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য: বিসিআইসি চেয়ারম্যান
- * * * *
- সংরক্ষিত নারী আসনে ভোট : বিল খেলাপিদের তথ্য চাইল ইসি
- * * * *
- গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- * * * *
- ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান
- * * * *
- কক্সবাজারে গণ ডাকাতি লুণ্ঠিত মালামালসহ নগদ টাকা উদ্ধার
- * * * *
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
শীতকাল মানেই খাওয়াদাওয়ার মৌসুম। এ সময় বিয়েবাড়ি, পিকনিক, বড়দিন, নিউ ইয়ার একের পর এক অনুষ্ঠান লেগেই থাকে। আর এসব অনুষ্ঠান মানে জমিয়ে খাওয়াদাওয়া। সব মিলিয়ে ডায়াবেটিস রোগীদের জন্য ব্যাপারটা মোটেই ভালো নয়।
শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয়, তাহলে তাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্তদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বারবার মুখ শুকিয়ে যায়।
ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।